ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল ভারত

আগামী ৩১ আগস্ট পর্দা উঠছে এশিয়া কাপের। শিরোপার দাবিদার হতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে কোয়ালিফাই করা দেশগুলো। এ তালিকায় বাদ পড়েনি আসরের সবচেয়ে সফল দল ভারতও। তবে এশিয়া কাপ শুরু হওয়ার ক’দিন আগে বড় দুঃসংবাদ পেয়েছে মেন ইন ব্লুজরা।

সবশেষ আইপিএলে ইনজুরির কবলে পরে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যান লোকেশ রাহুল। তার আগে পিঠের ইনজুরির কারণে জাতীয় দলে জায়গা হারান শ্রেয়স আইয়ার। চোটকে বিদায় বলতে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা। তবে পুরোপুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপে জায়গা হারাচ্ছেন এ দুই ক্রিকেটার।

অবশ্য ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের আগেই দলে ফিরতে পারেন লোকেশ রাহুল এবং শ্রেয়শ আইয়ার। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পুরোপুরি ফিট না হওয়ায় এই দুজনকে ছাড়াই দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচকরা। ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

যদিও এশিয়া কাপ মিস করলেও বিশ্বকাপের আগে দুজনকে ফিট অবস্থায় পাওয়া যাবে বলে বিশ্বাস করেন নির্বাচক কমিটি। সেক্ষেত্রে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে তাদের।

বিশ্বকাপের আগে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বিশ্বকাপে দলের চূড়ান্ত একাদশ গঠনের সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল ভারত

আপডেট টাইম : ০৫:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩