ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

বিয়ের আগে মা হওয়া নিয়ে মুখ খুললেন কালকি

এবার বিয়ের আগে মা হওয়া নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। ম্যাশেবলকে দেওয়া সাক্ষাৎকারে কালকি কোচলিন বলেন, আমাকে সমালোচনা সহ্য করতে হয়েছে। তাও আমি বিয়ে করিনি। আর ও বিয়ে করতে চায়নি। আমার একবার ডিভোর্স হয়েছে, তাই ইচ্ছা করেই বিয়ে না করার সিদ্ধান্তটা নিয়েছি। তবে এ সিদ্ধান্ত আমরা দুজনে মিলে নিয়েছি। আমরা একসঙ্গেই থাকি।
পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর ইসরায়েলের মিউজিশিয়ান গাই হর্ষবর্গের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০২০ সালে কন্যা সন্তানের জন্ম দেন কালকি। এ সন্তানের বাবা গাই হর্ষবর্গ। বিয়ে আগে মা হয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন কালকি। এর আগে, ২০১১ সালে নির্মাতা-অভিনেতা-প্রযোজক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন কালকি কোচলিন। চার বছরের মধ্যেই দাম্পত্য জীবনে চিড় ধরে। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারা।

বিচ্ছেদের পর ডেড সি-তে যাওয়ার পথে এক পেট্রোল পাম্পে গাই হর্ষবর্গের সঙ্গে পরিচয় হয় কালকির। তাদের মাঝে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

উল্লেখ্য, ২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কালকি। এতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেন কালকি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাঁসের মাংসের যত উপকারিতা

বিয়ের আগে মা হওয়া নিয়ে মুখ খুললেন কালকি

আপডেট টাইম : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩