ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ১৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার মোশাররফ (৬০), ভোলা সদর উপজেলার মমতাজ (৫৮) ও দৌলতখান উপজেলার তাসলিমা (৫০)।

শুক্রবার দুপুর ২টায় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝালকাঠি জেলা সদরের মোশারেফ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ভোলা জেলা সদরের মমতাজ ও দৌলতখান উপজেলার তাসলিমা ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৬৬ জন ডেঙ্গুরোগীর মধ্য সব থেকে বেশি ৪৪ জন বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৪ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ দুই হাসপাতালে বর্তমানে ২৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২১ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ১৪ জন ও পিরোজপুরে ৩৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩