বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

একইদিনে এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্মসচিবের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

একই দিনে প্রশাসনের এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্মসচিব মারা গেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) একের পর এক তিনজনের মৃত্যুর খবর জানা যায়।

জানা গেছে, প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সানজিদা রহমান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। তিনি গত ২৪ জুলাই পিআরএলে গেছেন।

অন্যদিকে প্রশাসনের ২০ ব্যাচের কর্মকর্তা যুগ্মসচিব নাসরিন মুক্তি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি লন্ডন হাই কমিশনে (মিনিস্টার, পলিটিক্যাল) কর্মরত ছিলেন। এ কর্মকর্তা লন্ডনের মিডলসেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একই ব্যাচের ফিরোজ মাহমুদ খান পাভেল রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তথ্য কমিশনের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তাদের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলাদা বার্তায় শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com