ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আগামী ৭ জুলাই

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ। দুই দিনের সফরে আগামী ৭ জুলাই ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সফরের প্রথমদিন ৭ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তার।

সাইফুদ্দিন বিন আবদুল্লাহের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের জনশক্তি পাঠানো, দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানায়।

সফর শেষে ৮ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আগামী ৭ জুলাই

আপডেট টাইম : ০৯:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯