বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

 গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য র‌্যালী,বিভিন্ন দোকানে, মার্কেটে,ও রাস্তার পথচারীদের মধ্যে ডেঙ্গু সচেতনতার জন্য লিফটে বিতরণ করেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন “জানুয়ারী থেকে ডিসেম্বর-মশক নিধন বছরভর ” এই এই স্লোগান কে সামনে রেখে আজ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় কালীগঞ্জ পৌরসভা থেকে র‌্যালী শুরু করেন। গাজীপুরের “কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী, লিফলেট বিতরণ, মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও স্থানীয় রাজনীতিবিদগণের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে র‌্যালী করেন এবং পৌরবাসী, বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। আমাদের প্রতিনিধিদের সাক্ষাৎকারে পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। এজন্য সকলকেই সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ীর আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও ঝোপ জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ সবার উপস্থিতিতে পৌরসভা থেকে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগীতা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com