ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

হজযাত্রীদের সঙ্গে ব্যবসার নামে প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যবসার নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা না করতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান।

তিনি বলেন, ‘মনে রাখবেন, হজযাত্রীরা সৌদি আরবে কারও দয়া বা করুণায় যাচ্ছেন না, বরং তাদের মাধ্যমে হজ এজেন্সিগুলো ব্যবসা করছে। হজযাত্রীদের মাধ্যমে আপনারা ব্যবসা করেন। তাই ব্যবসার নামে প্রতারণা করবেন না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।’

হজ সম্পর্কিত বিভিন্ন অনিয়ম ও অসামঞ্জস্যতা তুলে ধরে তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনায় অবহেলা, অনিয়ম ও দুর্নীতি কিছুতেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি, এজেন্সি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সরকার পিছপা হবে না।’

মঙ্গলবার রাজধানীর আশকোনায় হজক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, ধর্ম সচিব মোহাম্মদ আনিসুর রহমান, সৌদি দূতাবাস ঢাকা চার্জ দ্য অ্যাফেয়ার্স হার কান বিন শাহউইয়া, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আসন্ন হজে মক্কা ও মদিনায় অবস্থানকালে হজযাত্রীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি হজ যাত্রীদের কাছে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চান। হজ কার্যক্রম উদ্বোধনের পর রাষ্ট্রপতি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে কুশলবিনিময় করেন।

৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। চলতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

হজযাত্রীদের সঙ্গে ব্যবসার নামে প্রতারণা করবেন না : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯