ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

বিয়ে করছেন উরফি!

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরো বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।

মূলত এসব কারণে সংবাদের শিরোনামে থাকেন উরফি। তবে এবার এই বিতর্কিত অভিনেত্রীর খবরের আসার কারণ ভিন্ন। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসছেন উরফি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে ছবিতে থাকা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। উরফি ও তার সঙ্গীর সামনে জ্বলছে আগুন। চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনো পূজা করছেন তারা।

উরফিকে গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজে দেখ গেছে ছবিতে। মাথা ঢাকা ছিল ওড়নায়। সাধারণত এমন পোশাকে দেখা যায় না উরফিকে। তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন? সেকারণেই কি এমন সামাজিক বেশে ধরা দিয়েছেন? প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মাথায়। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি

বিয়ে করছেন উরফি!

আপডেট টাইম : ১০:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩