ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৩০০ গ্রাম আমের দাম ৫ হাজার

মসজিদের গাছে ধরা একটি আম নিলামে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতে মসজিদের আঙিনায় গাছে ধরা প্রায় ৩০০ গ্রাম ওজনের ওই আমটি নিলামে বিক্রি করা হয়। আমটি পাঁচ হাজার টাকায় নিলামে কেনেন ধরমন্ডল ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাই মিয়ার ছেলে লিলু মিয়া। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধরমন্ডল ইউনিয়নে।

লিলু মিয়া জানান, আমটি মসজিদের গাছে ধরেছে। আমটিকে দাম হিসেব করলে হয়তো খুব বেশি হবে না। কিন্তু টাকা মসজিদের কাজে লাগবে তাই কেনা হয়েছে।

মসজিদে মুসল্লি মুফতি ফখরুল ইসলাম জানান, এর আগেও এই মসজিদে চারটি আম দুই হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার আম ছিল একটি। এছাড়াও মানুষ অনেক কিছুই মসজিদে দান করে যা নিলামে বিক্রি করা হয়।

মসজিদের ইমাম মাওলানা আবু তাহের জানান, মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবেই নিলামে অংশ নিয়ে আমটি ক্রয় করেন। শুক্রবার জুমার নামাজের পর উন্মুক্ত নিলামে আমটি পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এ টাকা মসজিদের কাজে ব্যয় করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৩০০ গ্রাম আমের দাম ৫ হাজার

আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩