ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে আট লাখ টাকার হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি খালেককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃত আবুল খালেক সাটুরিয়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার গোপালনগর শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে ৮০ গ্রাম হেরোইনসহ খালেককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। জামিনে বের হয়ে ফের মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছিল। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সাটুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩