রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উত্তরায় এম পি হাবিব হাসানের নেতৃত্বে আ.লীগের মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীর উত্তরায় ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসানের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে বৃহত্তর উত্তরা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরা আজমপুর থেকে শুরু করে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর হয়ে আজমপুরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে সমাবেশে ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশের উন্নয়নের চিন্তাও করা যায় না। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের জনগণের উন্নয়ন চাইলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আনন্দ মিছিলে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com