রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পটুয়াখালীতে ৬২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উত্তাল রয়েছে সাগর। ফলে পটুয়াখালীর উপকূলজুড়ে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

এদিকে পটুয়াখালীতে জরুরি প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার ভোররাত থেকে বিরতিহীনভাবে পুরো জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের ফলে মানুষের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আবহাওয়ার ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্মচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় মাছ ধরারত নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোসা. মাহবুবা সূখী জানান, গভীর নিম্মচাপের কারণে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com