রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মা হওয়ার পর আমি এখন বাঘিনী : কিয়ারা খেলাকে জিম্মি না করার আহ্বান বিসিবি পরিচালকের অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা আলহাজ্ব শফিউল আলম শফি’র নাম আলোচনায় শীর্ষে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর সরকারি দলের সংসদীয় সভা আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শেখ পার্শ্ববর্তী বেদগ্রাম এলাকার শরিফুল শেখের ছেলে। তিনি বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকার একজন চায়ের দোকানি ছিলেন।

নিহত ফয়সালের মা পান্না বেগম বলেন, বুধবার রাত ৮টার দিকে মোবাইলে কল এলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১০টার দিকে তার সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। তখন সে জানায় কিছুক্ষণ পরে আসবে। কিন্তু আর আসেনি। আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ভোরে গোলাবাড়িয়া এলাকায় এক যুবককে মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ফয়সাল নামে ওই যুবকের মরদেহ পায় পুলিশ। চোর সন্দেহে ফয়সালকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com