মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী ইউনাইটেডের সাথে নতুন চুক্তির দ্বারপ্রান্তে ম্যাগুয়েরে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে রেকর্ড আর্থিক জরিমানা নাসিমের পিরোজপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে তৃতীয় ধরলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন লিগ্যাল এইডে ৩০,৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান বাউবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে জেলা কমিটির সভা অনুষ্টিত

বাস-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত, হাসপাতালে স্ত্রী-সন্তান

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকার নবাবপু‌রে ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ব‌লেন, রাতে মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বরিশালের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় ডুমদিয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোস্তফা কামাল। আহত হন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে কামালের স্ত্রী ও দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com