বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আরফানুল হক রিফাত। এছাড়া তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল।

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার জানান, ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে মেয়র রিফাতকে গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ দ্রুত দেশে নেয়ার চেষ্টা চলছে। জানাজার সময়সূচি মরদেহ দেশে আনার পর জানিয়ে দেওয়া হবে।

এর আগে, ৬ ডিসেম্বর কুসিক মেয়র আরফানুল হক রিফাতকে অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অপরিবর্তিত থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গত বছরের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ২৩ জুন গেজেট প্রকাশিত হয়। ৫ জুলাই মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আরফানুল হক রিফাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com