মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

বাবার ফোন বন্ধ, শিশু রাজিবের ঠাঁই হলো শেখ রাসেল শিশু কেন্দ্রে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে গিয়ে নীলফামারী আসা সাত বছরের শিশু রাজিবের ঠাঁই হয়েছে রংপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের সহায়তায় সেখানে শিশু রাজিবকে পাঠায় নীলফামারী সদর থানা পুলিশ।

এর আগে, শিশু ৯ ডিসেম্বর রাতে ট্রেন দেখতে গিয়েছিল বিমানবন্দর রেলস্টেশনে। একপর্যায়ে ট্রেনে উঠে যায় সে। সেখানে কিছুক্ষণ হাঁটাহাটি করতেই ট্রেন ছেড়ে দিলে সে আর নামতে পারেনি। সেই ট্রেনেই চলে আসে নীলফামারী। পরে এক যাত্রীর সঙ্গে শিশুটি চলে যায় জেলা সদরের চাঁদের হাটে। পরে সেখান থেকে শিশুটি থানায় নিয়ে আসেন নীলফামারী সদর থানা পুলিশ। এরপর থেকে থানায় ছিল শিশুটি।

শিশু রাজিব জানিয়েছে, তার বাসা রাজধানীর দক্ষিণখান এলাকায়। সে ওই এলাকার রাজমিস্ত্রি রুবেল ইসলামের ছেলে ও দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার মা কল্পনা আক্তার পোশাক কারখানায় চাকরি করেন।

নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শিশুটিকে চাঁদের হাট বাজার থেকে নিয়ে আসার পর তার কাছ থেকে ঠিকানা শুনে আমরা শিশুর পরিবারের খোঁজ নিয়েছি। এরপর শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছিল। উনার আসার কথা ছিল। কিন্তু ওর বাবা দুইদিন ধরে ফোন বন্ধ করে রেখেছে। এজন্য আমরা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে রংপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, শিশুটির পরিবারের খোঁজ নেয়া হচ্ছে। তার বাবার ফোন দুইদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। তার দেওয়া ঠিকানায় খোঁজ নেয়া হবে। আপাতত শিশুটি রংপুরে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com