ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৩ সালে বেড়েছে প্রবাসী আয়

২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ থেকে ২৪ লাখের বেশি কর্মী বিভিন্ন দেশে গেছেন। এর প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৬২ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে। বিদায়ী বছরে প্রবাসীরা ২ হাজার ২০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ ও ২০২৩ সালে রেকর্ড পরিমাণ জনশক্তি রফতানি হয়েছে। বৈধ চ্যানেলে প্রবাসী আয় বেশি আসছে। অতিরিক্ত প্রণোদনা দেওয়ারও প্রভাব পড়েছে রেমিট্যান্সে।

ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, আমাদের উচিত দক্ষ কর্মী পাঠানোর দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রবাসীরা যেন বৈধ পথে টাকা পাঠায় সেজন্য নানা বিনিয়োগের সুযোগ দেওয়া, সেভিংস প্রোডাক্ট করা। এছাড়া প্রবাসীদের টাকা পাঠানোর ব্যবস্থা সহজলভ্য করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয় আরো বাড়াতে অর্থপাচার বন্ধে জোর তৎপরতা চালাতে হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, বৈধ পথে প্রবাসীদের আয় বাড়াতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুযোগ–সুবিধা আরো বাড়ানোর ব্যবস্থা হচ্ছে। এছাড়া সরকারি-বেসরকারিভাবে কম খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

২০২৩ সালে বেড়েছে প্রবাসী আয়

আপডেট টাইম : ১০:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪