ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আধাবেলার হরতাল শেষ হলো

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে আধাবেলা হরতাল কর্মসূচি শেষ হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ডাকা হরতালের সমাপ্তি ঘটে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে।
রাজধানীর পল্টন, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে বাম দলের নেতারা।

এ সময় সারাদেশে হরতালের প্রতি মানুষ সমর্থন জানিয়েছে বলে দাবি করেন জোট নেতারা। পাশাপাশি বিভিন্ন স্থানে হরতালকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

উল্লেখ্য, গত ৩০ জুন সরকারের পক্ষ থেকে গ্যাসের মূল্য দুই চুলায় ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা করার ঘোষণা দেয়া হয়। ১ জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপী আধাবেলা হরতাল ডাকে বাম জোট। পূর্বে ঘোষণা দেয়া সময় অনুযায়ী সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। বাম জোটের হরতালে সমর্থন দিয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আধাবেলার হরতাল শেষ হলো

আপডেট টাইম : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯