শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা

এসআই নিয়োগ: প্রার্থীর বয়স ৩০ করার নির্দেশনা চেয়ে রিট

  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ থেকে ৩০ বছর করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬৭ চাকরিপ্রার্থীর প্রতিনিধি মো. আব্দুল লতিফের পক্ষে অ্যাডভোকেট রাশেদুল হক রিট করেন।

এ বিষয়ে আইনজীবী রাশেদুল হক বলেন, পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ বছর থেকে ৩০ করার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়েছিল। এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় রিট করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

রিটকারীরা বলেন, করোনার সময়ে দুই বছর এসআই পদে কোনো সার্কুলার হয়নি। মূলত করোনাকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরির আবেদনে ৩৯ মাস বয়স ছাড় দিয়েছে। করোনার ঐ দুই বছর সেশনজটে নাজেহাল শিক্ষার্থীরা।

আবেদনকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে আবেদনের বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। আমরা চরম হতাশা প্রকাশ করছি এ জন্য যে, আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট, পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষিত যুবকদের অনেকের স্নাতক সম্পন্ন করতে ২৫-২৬ বছর লেগে যায়। স্নাতকের ফলাফল পেতেও এক বছর চলে যায়। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্নাতক শেষ করতে ২৫-২৬ বছর লেগে যায়। ফলে পুলিশে এসআই পদে যোগদানে আগ্রহী শিক্ষার্থীরা মাত্র এক বা ২ বার আবেদনের সুযোগ পান। যেখানে অন্যান্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com