ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় শান্তি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দিঘলসিংহা গ্রামের স্বর্গীয় নিশান বিশ্বাসের ছেলে।

বুধবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শান্তি বিশ্বাস চৌগাছা বাজারে খুচরা মাছ ব্যবসায়ী ছিলেন। কয়েক বছর ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি বুধবার বিকাল ৪টার দিকে ছুটিপুর বাজারে সড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪