ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাষ্ট্রপতিকে রক্তে লেখা চিঠি পাঠালেন ২ তরুণী

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মিথ্যা মামলায় ফেঁসে রাষ্ট্রপতির কাছে সাহায্য প্রার্থনা করলেন ভারতের পাঞ্জাবের দুই তরুণী। তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দকে রক্তে লেখা চিঠি পাঠিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,পাঞ্জাবের মোগা শহরের দুই তরুণী চিঠিতে দাবি করেছেন, একটি প্রতারণা মামলায় তাদের ফাঁদে ফেলা হয়েছে। বর্তমানে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ন্যায়বিচার না-পেলে পুরো পরিবারকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক বলেও কাতর মিনতি করেছেন দুজন।

চিঠিতে তারা আরও লিখেছেন, ‘আমাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতি ও প্রতারণাসহ দুটি মিথ্যে মামলা আনা হয়েছে। আমাদের ফাঁদে ফেলা হয়েছে। পুলিশকে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছি। তবে তারা সে কথা শুনেনি।’

এদিকে তরুণীদের অভিযোগ অস্বীকার করেছেন মোগার পুলিশ অফিসার কুলজিন্দর সিং। তিনি বলেন, ‘এই মেয়েদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। শিগগিরই এর নিষ্পত্তি হবে।’

তিনি আরও বলেন, ‘তারা দুজন আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তারা অর্থের কাজ করে। তারা নিরাপত্তার ভিত্তিতে একটি চেক পেয়েছিল। এদিকে তাদের বিরুদ্ধে অপর একটি পক্ষ মামলা দায়ের করেছে। ওই পক্ষের অভিযোগ, তাদের ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ওই দুই তরুণীকে টাকা দিয়েছে এবং ওই তরুণীরা নিজেদের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি শুনেছি, তারা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো সরকারি তথ্য পাইনি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাষ্ট্রপতিকে রক্তে লেখা চিঠি পাঠালেন ২ তরুণী

আপডেট টাইম : ০৯:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯