ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা

গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারে অবৈধভাবে ভারতীয় সাদা চিনি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা অবৈধ চিনি সরকারি শিশু পরিবার ও কয়েকটি এতিম খানায় বিতরণ করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমান বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জয়দেবপুর বাজারের বিভিন্ন দোকানে অবৈধভাবে ভারত থেকে আনা চিনি বিক্রয় করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মহানগরীর জয়দেবপুর বাজারের বাবুল স্টোরে হাতেনাতে ২২ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। এ সময় স্টোরের মালিক মো. বাবুল হোসেন চিনির কোনো বৈধ ভাউচার বা কাগজপত্র দেখাতে পারেননি। পরে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী বাবুল স্টোরের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে জব্দকৃত চিনি মহানগরীর ভানুয়া সরকারি শিশু পরিবার (বালিকা), জেলার সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের কালনী দারুল ইসলাম এতিমখানা, পারাগাও হাজী ঈমান উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, আলহাজ্ব আমজাদ হোসেন খান ও জেবুন্নেসা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, এ ধরণের অভিযান চলমান থাকবে। অভিযানকালে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা

আপডেট টাইম : ০৮:১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪