ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

উদ্যোক্তাদের ব্যবসা সহজ করা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য সরকার ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (১৪ মে) এফবিসিসিআই আয়োজিত ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সভায় ভ্যাট-ট্যাক্সসহ ব্যবসা বাণিজ্যে প্রয়োজনীয় সব লাইসেন্স সুবিধা শতভাগ অনলাইন করার দাবি জানান ব্যবসায়ীরা। সেই সঙ্গে ট্রেড লাইসেন্সসহ সব সনদ তিন থেকে পাঁচ বছর মেয়াদে দেয়ার দাবিও জানান তারা।

সভায় বাণিজ্য অসুবিধা দূর করার দাবি জানান উদ্যোক্তারা। বিপরীতে সব সংকট দূর করার চেষ্টা চলছে বলে দাবি করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসময় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার ড. গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশে নতুন ব্যবসা শুরুর জন্য ডজনের ওপরে অনুমতি ও সনদ গ্রহণ করতে হয়। এসবের কোনোটিই শতভাগ অনলাইন সেবার আওতায় নেই। যে কারণে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়।

সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম অভিযোগ করেন, সনদ পাওয়ার জটিলতার কারণে বাংলাদেশে ব্যবসার খরচ বাড়ে। যার কারণে প্রতিবেশি দেশগুলোর তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশের উদ্যোক্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

উদ্যোক্তাদের ব্যবসা সহজ করা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪