ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টি-টোয়েন্টিতে শততম হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে শততম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে শততম হারের এই লজ্জার রেকর্ড করল তারা।

হারের দিক থেকে বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ ম্যাচ হেরে দ্বিতীয় অবস্থানে তারা, তালিকায় ৯৮ ম্যাচ হেরে শ্রীলঙ্কা আছেন তিনে।

গতকাল রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফলে তারা এখনো ৯৯-তেই দাঁড়িয়ে।

মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশই হেরেছে বাংলাদেশ। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ ম্যাচই হেরেছে তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ৩ ম্যাচের সিরিজ এর আগে ৯ বার হেরেছে বাংলাদেশ। তবে এর কোনোটিই আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে হারে সে অর্থে নতুন এক অভিজ্ঞতাও হলো।

বাংলাদেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ হারানো ১৫তম দল যুক্তরাষ্ট্র। সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে হারানো পঞ্চম দল তারা। বাংলাদেশকে এর আগে হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ড ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার হারায় বাংলাদেশকে, এখন তারা আইসিসির পূর্ণ সদস্য। আর স্কটিশদের বিপক্ষে দুবার খেলেও জিততে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নিজেদের ইতিহাসে যুক্তরাষ্ট্রের মাত্র চতুর্থ দ্বিপক্ষীয় সিরিজ। গত মাসে কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। বাংলাদেশের আগে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র ম্যাচই জিতেছিল মাত্র একটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টি-টোয়েন্টিতে শততম হার বাংলাদেশের

আপডেট টাইম : ০১:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪