বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা রাজধানীতে মুষলধারে বৃষ্টি রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলে লাখ টাকায় কোরবানি দিচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলে লাখ টাকায় কোরবানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মানুষের পকেটে টাকা আছে। একসময় গ্রামে মাছ-মাংস পাওয়া যেত না, এ দশা এখন নেই। মানুষের পকেটে টাকা না থাকলে লাখ টাকা দিয়ে কোরবানি দিতো না।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়লেও তেলের দাম আমরা স্থিতিশীল রেখেছি।‌ ১২ মাস সাপ্লাই চেইন ঠিক রাখতে চাই। আমরা অর্থ মন্ত্রণালয় থেকে সাহায্য-সহযোগিতা পাচ্ছি। ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা পাচ্ছি।

আহসানুল ইসলাম টিটু বলেন, রিজার্ভ নিয়ে প্রতিদিন প্রশ্ন করা হয় তিন মাসের আছে, সেটা‌ ৫ মাসের হলে ভালো হতো। রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে এমনি এমনি আসেনি। কারণ, ১৪ বিলিয়ন ডলার সার ও জ্বালানি তেল আমদানিতে বাড়তি খরচ দিতে হয়েছে। দেশে রেমিট্যান্স বেড়েছে। সামনে আরও ভালো সময় আছে।

কৃষি অর্থনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, কৃষি উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা নিয়ে কৃষি গবেষকদের ভাবতে হবে। পচনশীল পণ্য কীভাবে কমানোর যায়, সেটি নিয়েও‌ তাদের কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, আমার এলাকায় এখন তিন ফসল হয়। ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবার প্রচেষ্টায় কৃষিকে আমরা ফোকাস করছি। গত চার মাসে ১ কোটি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেছি। স্থায়ী দোকানে চলতি মাসে সারা দেশে ১০ হাজার ডিলারকে ভর্তুকি মূল্যে পণ্য দেব।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কোন মাসে কত প্রয়োজন, এটা নির্ণয় করতে হবে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, মানুষের পকেটে টাকা আছে। গ্রামে মাছ ও মাংস পাওয়া যেত না। পকেটে টাকা না থাকলে লাখ টাকা দিয়ে কোরবানি দিত না। আগে বড় বোয়াল সারাদিন বিক্রি হতো না, এখন তিনজন ক্রেতা দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষের সক্ষমতা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com