মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ ” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ শেষ হয়ে আসছে ঈদের ছুটি। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। আজ (শুক্রবার) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কেউ একাকী আবার কেউবা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছে। বিগত সময়ের মতো নেই অতিরিক্ত যাত্রীর চাপ। তবে শনিবারে যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী থেকে কমলাপুর ট্রেন স্টেশনে আসা ইব্রাহিম খলিল বলেন, এ বছর ঢাকা আসতে তেমন একটা ভোগান্তি হয়নি। টিকেট নিয়েও বিড়ম্বনা পোহাতে হয়নি। অনলাইনেই টিকেট পেয়েছিলাম। তাছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেনি। সব মিলিয়ে এবারের ট্রেনের ঈদ যাত্রা ভালোই হয়েছে।

দিনাজপুর থেকে ঢাকায় আসা জুয়েল রানা নামে আরেক যাত্রী বলেন, এবার ঈদে পাঁচদিন ছুটি পেয়েছি। এত অল্প ছুটিতে কিছুই হয় না। অনেক আত্নীয়ের সাথে দেখা করতে পারিনি। ঢাকা থেকে আমার পরিবারের ৬ জন গিয়েছিলাম। অফিসের কাজের জন্য তাড়াহুড়ো করে একা চলে এসেছি।

নীলফামারী থেকে ঢাকায় আসা রেদোয়ান হাফিজ নামের আরেক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষ। বাড়ি থেকে আসতে মন না চাইলেও আসতে হচ্ছে। বাসায় অসুস্থ মা। আরও দুই-একদিন থাকতে পারলে ভালো লাগতো।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হয়েছে। যাত্রী চাপ স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা ভোগান্তি ছাড়াই হয়েছে। বড় ধরনের বিলম্বের ঘটনাও ঘটেনি। যাত্রী সেবার মান আরও ভালো করার চেষ্টা চলছে। সব মিলিয়ে এবার ট্রেনের ঈদ যাত্রা প্রত্যাশা অনুযায়ী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com