বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার ফতুল্লায় বাসচাপায় নারী নিহত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ বীর শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নানা আয়োজনে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

আইসিসির বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, রয়েছেন যারা

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০২ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ ভারতের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্যদিয়ে পর্দা নেমেছে চার-ছক্কার টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের। আবার ২ বছর পর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দশম আসর।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে। যেখানে আধিপত্য ধরে রেখেছেন চ্যাম্পিয়ন দল ভারত। সোমবার (১ জুলাই) রাতে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি।

এবারের বিশ্বকাপে ২৫৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন রোহিত। আর ২৮১ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন গুরবাজ।

এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। পুরো টুর্নামেন্টে ২২৮ রান করেছেন তিনি। তার পরের অবস্থান ভারতীয় মিডলঅর্ডার সূর্যকুমার যাদবের। ২ হাফসেঞ্চুরির ইনিংসের সঙ্গে তিনি করেছেন ১৯৯ রান।

অলরাউন্ডিং ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন একমাত্র অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিজ, ভারতের হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ও আফগানিস্তানের রশিদ খান।

বোলার ক্যাটাগরিতে একাদশে আছেন ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক পেসার জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে আছেন আরেক ভারতীয় পেসার অশ্বদীপ সিং। এই বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি (৮ ম্যাচে ১৭ উইকেট)। অশ্বদীপের সমান উইকেট নিয়ে আইসিসির একাদশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com