ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎

বাজেট অধিবেশন শেষ হলো

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ২১ কার্যদিবস চলার পর শেষ হলো সংসদের বাজেট ও চলতি সংসদের তৃতীয় অধিবেশন। সরকারের প্রথম মেয়াদের এ বাজেট অধিবেশন ১১ জুন শুরু হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সন্ধ্যায় অধিবেশন শেষ-সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশ পড়ে শোনান। এর আগে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য রাখেন।
এ অধিবেশন শুরুর পর ১৩ জুন চলতি অর্থবছরের বাজেট উত্থাপন হয়। এরপর মোট ২৬৯ জন সংসদ সদস্য ৫৫ ঘণ্টা ৩৬ মিনিট বাজেট আলোচনায় অংশ নেন। এর আগে এত এমপি এত সময় ধরে বাজেটের ওপর আলোচনার সুযোগ পাননি।

বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই ২৯ জুন অর্থবিল-২০১৯ পাস হয়েছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বাজেট পাস হয় ৩০ জুন।

এ অধিবেশনে সাতটি বিল পাস হয়েছে। এর মধ্যে আলোচিত আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১৯ পাস হয়।

প্রসঙ্গত, দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৯’ বিল পাস করেছে সংসদ। এ নিয়ে ৯ম বারের মতো আইনটির মেয়াদ বাড়ানো হলো। বিদ্যমান আইনে চাঁদাবাজি, যান চলাচলে বাধাদানসহ ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়ার বিধান রয়েছে। এটি ৯ জুলাই পাস হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাজেট অধিবেশন শেষ হলো

আপডেট টাইম : ১১:১৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯