মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

হত্যা মামলায় মেনন-ইনু রিমান্ডে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আদালত প্রতিবেদকঃওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয়দিন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও আলী হায়দার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে ইনুর আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁর জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাসানুল হক ইনুর চার দিন রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। পরে তাঁকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।

আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আবার ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এর আগে নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় মেননকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ড চাওয়া হয়।

গত বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসা থেকে সাদাপোশাকে পুলিশ রাশেদ খান মেননকে আটক করে নিয়ে যায়। পরে রাতে নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com