শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

যুবা দলে ২৫ জনের স্কোয়াড

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক:বয়সভিত্তিক ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুন মাস থেকেই বিসিবির ক্রিকেট বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এরপর জুলাইয়ে যুবাদের প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রাখেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু করেছিল অনুশীলন।

রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের পর থেকে বিসিবিতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তবে যুবা দলের গুরুত্বের দিক থেকে পরিবর্তন আসেনি। যুবা ক্রিকেটারদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে তাদের যুবা ক্রিকেটাররা।

সেই সফরকে সামনে রেখে এবার ২৫ জনকে স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। গেল মাসে মিরপুরে শেরে-ই বাংলায় ঘাম ঝরিয়েছেন যুবা দলের ক্রিকেটাররা। বর্তমানে ক্রিকেটাররা ছুটিতে থাকলেও ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে আবারো ক্যাম্প।

সেজান বলেন, ‘ছেলেদের দল এখন ২৫ জনের, ৪ জনকে বাইরে রাখা হয়েছে নতুন করে। এখন দলটা ২৫ জনেরই থাকবে। এরমধ্যে কেউ আসতে পারে বাইরে থেকে আবার কেউ বাদও যেতে পারে। আমরা ১০ তারিখ থেকে রাজশাহীতে আবার ক্যাম্প করব। নিয়মিত অনুশীলন রয়েছে। অক্টোবরে আরব আমিরাতের সঙ্গে সিরিজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com