মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেসির জার্সিতে গোল করে যা বললেন দিবালা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : জুলাই মাসে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে সেদিন কলম্বিয়ার বিপক্ষে শিরোপা উৎসব করে আলবিসেলেস্তেরা।

কিন্তু ম্যাচ জয়ের আগেই বেশ বড় এক ধাক্কা খেতে হয় তাদের। ম্যাচে কলম্বিয়ার কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেই ইনজুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার।

২০১০ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই আকাশী-সাদার ১০ নম্বর জার্সি মেসিরই সঙ্গী। ইনজুরির কারণে কয়েক ম্যাচে তার অনুপস্থিতিতে অন্য কেউ গায়ে জড়িয়েছেন তা। আর চিলির বিপক্ষে ম্যাচে সেটা ছিল পাওলো দিবালার কাছে।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা। এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।

দলে ফেরা নিয়ে দিবালা বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না…কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com