ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

গল টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারাল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্কঃ শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হারের বৃত্তে আটকে পড়েছে নিউজিল্যান্ড। মাঠটিতে পাঁচ টেস্ট ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয় পায়নি কিউইরা। সবশেষ দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ৬৩ রানে হেরেছে নিউজিল্যান্ড।

গলে অনুষ্ঠিত এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলেছিল ৩০৫ রান। কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে এ রান তোলে দলটা। কামিন্দু ১১৪ রানের ইনিংস খেলেন, সঙ্গে কুশল মেন্ডিস করেন ৫০ রান। ৫৫ রানে ৫ উইকেট নেন উইল ও রোর্কে।

জবাবে নিউজিল্যান্ডের অনেকেই থিতু হয়েছেন, কিন্তু সেঞ্চুরির দেখা পাননি কেউই। টম ল্যাথাম ৭০, কেন উইলিয়ামসন ৫৫, রাচিন রবীন্দ্র ৩৯, ড্যারিল মিচেল ৫৭, গ্লেন ফিলিপস করেন ৪৯। তবে তা সফরকারীদের লিড এনে দিতে যথেষ্ট ছিল। ৩৪০ রান তুলে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নের ৮৩ আর দীনেশ চান্দিমালের ৬১ তে ভর করে বড় লিডের স্বপ্ন দেখছিল। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৫০ আর দনাঞ্জয়া ডি সিলভার ৪০ বাদে বড় রান পাননি আর কেউ। ৯০ রান খরচায় ৬ উইকেট নেন এজাজ পাটেল। ৩০৯ রান তুলে ইনিংস শেষ হয় লঙ্কানদের। তাদের পুঁজি দাঁড়ায় ২৭৪ রানের।

শেষ ইনিংসে জিততে হলে ২৭৫ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। সেই লক্ষ্যের সামনে দাঁড়িয়ে লঙ্কানদের তোপের মুখে পড়ে দলটা। প্রথম ইনিংসে ৭০ করা ল্যাথাম দ্বিতীয় ইনিংসে করেন ২৭, তার আগে দলের রান দুই অঙ্কে যাওয়ার আগেই ডেভন কনওয়েকে হারায় দলটা। এরপর ৫৩ রানে বিদায় নেন উইলিয়ামসনও।

চারে নামা রাচিন একপাশ আগলে রাখলেও ওপাশে একের পর এক সতীর্থদের আসা যাওয়ার মিছিল চলতেই থাকে। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ২০৭, হাতে ছিল দুই উইকেট। রাচিন অপরাজিত ছিলেন ৯১ রানে। তার হাতেই ছিল সফরকারীদের জয়ের আশা।

তবে তিনি আজ তা পূরণ করতে পারেননি। দিনের দ্বিতীয় ওভারেই বিদায় নেন প্রবাথের শিকার বনে। এর এক ওভার পর প্রবাথের শিকার বনেন উইল ও’রোর্কেও। যার ফলে নিউজিল্যান্ড অলআউট হয় ২১১ রান তুলে। শ্রীলঙ্কা পেয়ে যায় ৬৩ রানের দারুণ এক জয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

গল টেস্টে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারাল শ্রীলঙ্কা

আপডেট টাইম : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪