ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কানাডাকে প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃ কানাডাকে বাংলাদেশে প্রযুক্তি ও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ দ্য’ অ্যাফেয়ার্স ডেবরা বায়সি (Debra Boyce) সচিবালয়ের নিজ অফিসকক্ষে শিল্প উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল অভ্যন্তরীণ বাজার। বিনিয়োগ ও শিল্পবান্ধব নীতি, পরিকল্পনা ও পরিবেশ। ফলে বাংলাদেশে স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এবং কানাডার মধ্যে ১২ জুলাই ১৯৯০ সালে বিনিয়োগ বীমা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। তিনি দুই দেশের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রটেকশন অব ইনভেস্টমেন্ট’ শীর্ষক খসড়া চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা কানাডাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, চিনি, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং সিমেন্ট শিল্পে বড় বিনিয়োগের আহ্বান জানান। তিনি ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, কানাডিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগে আগ্রহী। এ জন্য প্রধান প্রধান বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব, বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান চুক্তিটি হালনাগাদ করা প্রয়োজন। এজন্য বাংলাদেশ ও কানাডার সমন্বয়ে যৌথ দল গঠনের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

কানাডাকে প্রযুক্তি স্থানান্তরের আহ্বান জানালেন শিল্প উপদেষ্টা

আপডেট টাইম : ০৪:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪