বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে অনারারি কমিশন প্রদান সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ বীর শহীদদের প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নানা আয়োজনে কিশোরগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেলা পুলিশের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে, বিকল্প রুটে স্বাভাবিক ট্রেন চলাচল ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিতে তথ্যমন্ত্রীর তুরস্ক যাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করল পাকিস্তান

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সর্বশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর মিশনে এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তারা। আগামীকাল থেকে মুলতানে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একাদশে ফিরেছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টের একাদশে ছিলেন না। তাকে নিয়েই এবার ইংলিশদের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান।

তাছাড়া একাদশে আছেন নাসিম শাহ ও আমির জামালও। অভিজ্ঞ এই তিন পেসারকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে মোহাম্মদ আলী, খুররম শাহজাদ ও মীর হামজাকে।ক

এদিকে পাকিস্তানের একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা ধরে রেখেছেন আবরার আহমেদ। তবে দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন সালমান আলী আঘা। বাংলাদেশের বিপক্ষেও তাকে প্রয়োজনে বল করতে দেখা গিয়েছিল।

পাকিস্তান একাদশ-সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, আমির জামাল, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com