ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব খাদ্য দিবস আজ

সিটিজেন প্রতিবেদকঃ বিশ্ব খাদ্য দিবস ১৬ অক্টোবর। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।

খাদ্য দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।

প্রসঙ্গত, দেশের ২০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সিলেট ও বরিশাল অঞ্চলে এ হার সবচেয়ে বেশি, ২৪ শতাংশ। এতে আরও বলা হয়, পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রয়োজনের চেয়ে কম খাদ্য গ্রহণ করছে দেশের ৩০ শতাংশ জনগোষ্ঠী।

দেশের আট বিভাগের ১ হাজার ২০০ জনের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে জাতিসংঘ বলেছে, সাম্প্রতিক বন্যায় কৃষি ও অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।

জাতিসংঘের জরিপ বলে, খাদ্য কেনার জন্য ৪২ শতাংশ মানুষকে বিভিন্ন সময়ে ঋণ করতে হচ্ছে। আর খাবার কেনার খরচ মেটাতে গিয়ে স্বাস্থ্য ব্যয় কমিয়েছেন ২৬ শতাংশ মানুষ।

সবশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশের ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। আর এসব মানুষের মধ্যে খাদ্যনিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি।

অন্যদিকে বৈশ্বিক ক্ষুধা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক দিয়ে ১২৭টি দেশের মধ্যে চলতি বছর বাংলাদেশের অবস্থান ৮৪তম। সূচকমতে, বর্তমানে ‘মাঝারি মাত্রার’ ক্ষুধা মোকাবিলা করছে বাংলাদেশ।

গত ১১ অক্টোবর গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) বা বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বিশ্ব খাদ্য দিবস আজ

আপডেট টাইম : ০২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪