ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লেবানন থেকে সোমবার দেশে ফিরবেন ৫৪ বাংলাদেশি

সিটিজেন প্রতিবেদকঃ লেবানন থেকে প্রথম দফায় দেশে ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি। এদের মধ্যে সাত শিশু রয়েছে।রোববার (২০ অক্টোবর) বৈরুত থেকে তারা রওয়ানা দেবেন। আগামীকাল সোমবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে দেশে পৌঁছাবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানযোগে জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন।

লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস বলছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন ৫৩ জন। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

এতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এ জন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।

গাজা যুদ্ধের পাল্টাপাল্টি হামলা এখন ছড়িয়েছে লেবাননেও। গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। এমন অবস্থার মধ্যে দেশে ফিরে আসার জন্য আকুতি জানিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লেবানন থেকে সোমবার দেশে ফিরবেন ৫৪ বাংলাদেশি

আপডেট টাইম : ১২:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪