ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মৃত বন্ধুকে

ক্রীড়া ডেস্কঃ দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল ভারতের বিপক্ষে অসাধারণ খেলেছে। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (২৩ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। দলকে সেমিফাইনালে তুলেছেন দলের স্ট্রাইকার তহুরা খাতুন। ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি। তার গোল দুটি দেখার মতো ছিল। ম্যাচসেরা খেলোয়াড় বাছাই করতে গিয়ে সাফের কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে।

কারণ, আক্রমণভাগে ঋতুপর্ণা চাকমা অসাধারণ খেলেছেন। গোলরক্ষক রূপনা চাকমা চোখ ধাঁধানো সেভ করেছেন। সবাই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। জোড়া গোলের কৃতিত্ব তহুরাকে এগিয়ে রেখেছিল। ম্যাচসেরা পুরস্কার ২৫ হাজার নেপালি রুপি পেয়েছেন তহুরা। ‘আমরা পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিলাম। ভালো খেলতে পারিনি। এ কারণে ভারতের বিপক্ষে আমাদের টার্গেট ছিল ১২০ ভাগ দিয়ে খেলব। আমরা সেভাবে চেষ্টা করেছি-বললেন তহুরা খাতুন।

পুরস্কার হাতে নিয়ে তহুরা বলেন, ‘আমার ফ্রেন্ড মারা গেছেন। আমার এই পুরস্কার তাকে দিলাম।’ তহুরা আবেগাপ্লুত ছিলেন। তার কাছে স্মরণীয় মুহূর্ত এটি। আর সেই ক্ষণে তহুরা স্মরণ করলেন গত সাফ জয়ী বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে। তহুরা বলেন, ‘আমি তাকে মিস করছি। ছোটন স্যারকে ধন্যবাদ। আমাকে প্রথম থেকে যারা সহযোগিতা করে আসছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মৃত বন্ধুকে

আপডেট টাইম : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪