ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ

যেই গান ৭৮ কোটিবার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউডের এই সময়ের জনপ্রিয় একজন কণ্ঠ শিল্পী নেহা কাক্কার। বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনও সমান তালে গেয়ে চলেছেন। দেশে বিদেশে গান গেয়ে মঞ্চ মাতাতেও তার জুড়ি নেই। ২০০৬ সালে ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন নেহা কাক্কার। উচুঁ মাপের পারফর্মেন্সের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। কিন্তু সেই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরতে পারেননি নেহা।

তাতে কী! ইন্ডিয়ান আইডলে হেরে যাওয়া নেহা কাক্কারকে থামিয়ে দিতে পারেনি। নিজের যোগ্যতায় বলিউডে আসন গড়ে নিয়েছেন তিনি। কোন গান এতো জনপ্রিয়তা এনে দিলো নেহাকে ? তার ভক্তরা সহজেই হয় তো বলে দিতে পারবেন গানটির নাম। ইউটিউবে সর্বচ্চ ভিউ পাওয়া গানগুলোর মধ্যে থাকা সেই গানটির নাম ‘মিলে হো তুম হাম’। মিলে হো তুম হাম কো বড়ে নসীব সে, চূড়ায়া হে মেনে কিসমত কি লাকিরও সে এমনই গানের কথাগুলো লিখেছেন নেহা কাক্কারের ভাই টনি কাক্কার।
২০১৬ সালের ২৭ জুলাই জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে সাদা-মাটা একটা স্টুডিও ভার্সন আকারে প্রকাশিত হয় গানটি। এরপরই ঝড় তুলে এই গান। এই রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিউ দেখা গেছে ৭৮ কোটি ১৫ লক্ষ ৪ হাজার ৫শত ৯৩ বার। ব্যাপক শ্রোতা প্রিয়তা পেয়েছে গানটি।

নেহা কাক্কারের গাওয়া আরও একটি তুমুল জনপ্রিয় গান হলো ‘হামসফর’। টোনি কাক্কারের সুর করা হিমাংশু কোহলির লেখা রোমান্টিক এই গানটির ভিউ ২২ কোটিরও বেশি।

সব মিলিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছেন নেহা কাক্কার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘সানি সানি’, ‘মানালি ট্র্যান্স’, ‘মাহি ভে’ ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ প্রভৃতি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

যেই গান ৭৮ কোটিবার দেখা হয়েছে

আপডেট টাইম : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯