ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিম ও মুরগির বাজার তদারকিতে কাপ্তান বাজারে এফবিসিসিআই

অর্থনৈতিক প্রতিবেদকঃ ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করলো শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রবিবার (২৭ অক্টোবর) এফবিসিসিআই -এর প্রশাসক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এফবিসিসিআই -এর বাজার মনিটরিং সেল বাজার পরিদর্শন করে এবং ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করে।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মো. হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি। এফবিসিসিআই –এর বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন হাফিজুর রহমান।

বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআই -এর সব কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও অন্যান্য ব্যবসায়ী নেতারা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র-সমন্বয়কসহ অন্যান্যরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিম ও মুরগির বাজার তদারকিতে কাপ্তান বাজারে এফবিসিসিআই

আপডেট টাইম : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪