শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল উত্তর কোরিয়া

  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি না থাকলেও রাজনৈতিক কারণে উত্তর কোরিয়া বরাবরই আলোচনায় থাকে সারাবিশ্বে। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই তারা শক্ত প্রতিপক্ষ। বয়সভিত্তিক ফুটবলে দেশটির জয় রথ চলছেই। কদিন আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল উ. কোরিয়া।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারায় উত্তর কোরিয়া। এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল দলটি।

৪২ দিন আগে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে উত্তর কোরিয়ার মেয়েরা। সেটিও ছিল অনূর্ধ্ব-২০ নারী দলের তৃতীয় শিরোপা। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।
ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উত্তর কোরিয়ার গোলরক্ষক পার্ক জু গোং। স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনবার। টাইব্রেকারেও একটি শট ঠেকিয়েছেন। স্পেনের অন্য শট গোলবারের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।

দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে লিড নেয় স্পেন। ৬১ মিনিটে সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে লিড পায় স্প্যানিশ মেয়েরা। তার ৫ মিনিট পরেই সমতায় ফেরে উত্তর কোরিয়া। ৬৬ মিনিটে ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এরপর আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্পেনকে হারিয়ে শিরোপা জেতে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com