ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে বাকি দুই ফরম্যাটে তাদের পারফরম্যান্স ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় খেলা শুরু হয়। সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতেই।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে । এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে। তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম আফগানিস্তানের হোম ভেন্যুই বলা চলে। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে তারা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। যার দুটিতেই দেশের বাইরে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪