ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে তামিম-আশরাফুল

ক্রীড়া ডেস্কঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। আজ রোববার (১০ নভেম্বর) শহীদ চান্দু স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। এই দুইজন ছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টটিতে ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও খেলবেন বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।

২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের ১০টি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

এই টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠানে দুই সাবেক অধিনায়ক ছাড়াও ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌঁছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।

উল্লেখ্য, টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে তামিম-আশরাফুল

আপডেট টাইম : ০৭:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪