ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রিটার্ন জমা সহজ করতে মোবাইল অ্যাপ আনছে এনবিআর

সিটিজেন প্রতিবেদকঃ আগামী বছর আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

মো. আব্দুর রহমান খান বলেন, কর প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। আগামী বছর কর রিটার্নের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে।

তিনি বলেন, সব করপোরেট ট্যাক্স রিটার্ন আগামী বছরের মধ্যে অনলাইন করা হবে। বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাচ্ছে ব্যক্তি পর্যায়ে। আগামীতে এটি করপোরেট পর্যায়েও চালু করা হবে।

এনবিআর চেয়ারম্যান জানান, কর কর্মকর্তাদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ কমিয়ে আনতে কাজ করছে এনবিআর।

তিনি বলেন, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যাক্স দেওয়া সহজ করা হয়েছে। কার্ডে ২৫ হাজার টাকার নিচে ট্যাক্স দিলে খরচ হবে ২০ টাকা। এর ওপরে যত টাকাই হোক সর্বোচ্চ ৫০ টাকা।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর থেকে ২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ও ই-রেজিস্ট্রেশনের সংখ্যা ১০ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রিটার্ন জমা সহজ করতে মোবাইল অ্যাপ আনছে এনবিআর

আপডেট টাইম : ০২:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪