ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২৩ নভেম্বর রাঙামাটিতে সংবর্ধনা পাবেন সাফজয়ী ঋতুপর্ণা-মণিকারা

ক্রীড়া ডেস্কঃ পাহাড়ের তিন স্বর্ণকন্যা সাফজয়ী ঋতুপর্ণা ও মনিকাদের সংবর্ধনা দেয়া হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, গর্বিত এসব খেলোয়াড়দের সংবর্ধনা দিতে আমরা প্রস্ততি সেরে নিয়েছি। ২৩ নভেম্বর সকালে তাদের ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ীদের নিয়ে যাত্রা শুরু করবে। প্রথম ট্রাকে গণমাধ্যমকর্মী, দ্বিতীয় ট্রাকে ঋতু, রূপনা, মনিকা এবং কয়েকজন রাঙামাটির সাবেক ফুটবলার এবং শেষ ট্রাকে পুলিশের ব্যান্ড পার্টি থাকবে।

গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে ভেদভেদি দিয়ে রাঙাপানি, তবলছড়ি হয়ে দোয়েল চত্বর ঘুরে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে পৌঁছাবে। সেখানে সম্মাননা প্রদান করা হবে। পরে সেখানে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন, এই আয়োজনকে সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উক্ত সংবর্ধনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানাই।

প্রসঙ্গগত, টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দে ভাসানো নারী ফুটবল দল ভাসছে পুরস্কারের জোয়ারে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন সংবর্ধনাও। দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নেওয়া হয় ফুটবলারদের। সেখানে দলকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কার দেন এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২৩ নভেম্বর রাঙামাটিতে সংবর্ধনা পাবেন সাফজয়ী ঋতুপর্ণা-মণিকারা

আপডেট টাইম : ০৩:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪