ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মায়োর্কা ম্যাচের আগে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ

ক্রীড়া ডেস্কঃ ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল বার্সেলোনা। তৈরি ছিল নতুন মাসকটও। প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস, জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল।

কিন্তু এমন রাতে বার্সার উদযাপনের আনন্দ মিলিয়ে গেল অপ্রত্যাশিত অথচ বিভীষিকাময় হারে দগদগে অন্ধকারে। ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেল লা লিগার টেবিল টপাররা। লা লিগায় টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো হ্যান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন কোচ ফ্লিক। সভায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ফুটবলার পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুশীলনের সময় থেকে এক ঘণ্টা নিয়ে এ সভা ডাকেন জার্মান মাস্টারমাইন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট লেভানডস্কিকে স্কোয়াড থেকে আলাদা করে নিয়ে সামনাসামনি ও নিরিবিলি কথা বলেছেন ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫ গোল করা এই তারকাকে ছন্দে ফেরাতেই যত চেষ্টা বার্সা কোচের। এ ছাড়া অন্যদের সঙ্গে একান্তে আলাপ করেছেন তিনি। বিশেষ নজর ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দিকে।

গত ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেদিন ছিল বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল ক্লাবটি। তৈরি ছিল নতুন মাসকটও।

প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস হওয়ায় জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল। কিন্তু উদযাপন করার রাতে ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে ব্যবধান হারলে সব আয়োজন মাটি হয়ে যায়।

লাস পালমাসের বিপক্ষে সেই হারের ক্ষত এখনও স্পষ্ট বার্সেলোনার। অনাকাঙ্ক্ষিত হারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোচ ফ্লিক। সামনের ম্যাচগুলোতে যেন এমন অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিতে না হয়, সেজন্য কঠিন প্রতিজ্ঞাও করে নিয়েছেন তিনি।

তাই লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগে জরুরি সভা ডেকেছিলেন ফ্লিক। সেখানে ফুটবলারদের সঙ্গে খোলামেলা আয়োজন করেছেন তিনি। আজ রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

লা লিগায় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মায়োর্কা ম্যাচের আগে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ

আপডেট টাইম : ০৫:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪