ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গার্মেন্টস শিল্প নিয়ে পাশের এক দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে: উপদেষ্টা সাখাওয়াত

সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে পাশ্র্ববর্তী একটি দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না।

আজ শনিবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসাইন বলেন, ‘বিগত সময়ে বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে নিয়ে যেতে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে, তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না’।

এসময় তিনি বলেন, বিগত সরকারের সময়ে দুর্নীতির জন্য পুরো ব্যাংকিং খাতকে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন মাফিয়া গ্রুপ তৈরি করা হয়েছে, তাদের এবার নাড়া দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, বেক্সিমকো নিয়ে সমস্যায় আছি, কোনো রপ্তানি না করেও একটি ব্যাংক থেকে একশ কোটি টাকা নিয়ে গেছে। একটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল।

বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিউবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী দুটি প্রদর্শনীর সমাপনী করা হয়। আইসিসিবির ৮টি হলজুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিয়েছে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান।

তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৫)-এর ২২তম এবং গ্যাপ এক্সপো ২০২৪-এর ১৪তম সংস্করণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়

গার্মেন্টস শিল্প নিয়ে পাশের এক দেশ অপপ্রচার ও ষড়যন্ত্র করছে: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট টাইম : ১১:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫