ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসিতে সিলেটের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্কঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি ছিল রোমাঞ্চকর মুহূর্তে ভরা, যেখানে কাঁধে ধাক্কাধাক্কির ঘটনাও নজর কাড়ে। সিলেটের তানজিম সাকিব মোহাম্মদ নাওয়াজকে আউট করার পর ঘটে এই ঘটনাটি, যা ক্রিকেটপ্রেমীদের মনে বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়।

রোববার (১২ জানুয়ারি) টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ব্যাট করে জাকির হাসান ও রনি তালুকদারের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট।

রনি ৪৪ বলে ৫৪ রান করেন। এছাড়া জাকির ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে করতে অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে। আর বাকীরা ছিলেন ব্যর্থ। মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশা দেখান মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের বলে আউট হয়ে ফিরে যান তিনি।

শেষ দিকে ১৬ বলে ২৮ রান করে খুলনাকে লড়াইয়ে রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে শেষ পর্যন্ত ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে খুলনাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসিতে সিলেটের টানা দ্বিতীয় জয়

আপডেট টাইম : ০৯:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫