ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি

ক্রীড়া ডেস্কঃ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। বুধবার (১৫ জানুয়ারি) তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা।

ম্যাচ শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। এ সময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

এদিকে হামজার জাতীয় দলের খেলা নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলের ব্র্যান্ডভ্যালু বাড়তে শুরু করেছে। তাই ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন।

এ নিয়ে তাবিথ আউয়াল বলেন, হামজা দেওয়ান চৌধুরী ডেফিনিটলি একজন স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের পুরো জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। তার জন্য বাংলাদেশের সুনাম এতো বেড়ে যাচ্ছে, সে যেন তার মর্যাদাটা পায়।

জাতীয় দলের হয়ে হামজা ম্যাচ খেলতে নামলেই ইতিহাস তৈরি হবে। তিনিই হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটায় খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল বাংলাদেশকে হিসেবে বেছে নিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইংল্যান্ডে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি

আপডেট টাইম : ০৩:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫