ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা: অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

সিটিজেন প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ১৫ জানুয়ারি মতিঝিলের এনটিসিবি ভবনের সামনে একদল জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় এরইমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। সব দুষ্কৃতকারীকে বিচারের আওতায় আনা হবে।

এতে আরো বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান নেই। সরকার সতর্ক করে দিচ্ছে যে, সম্প্রীতি, শান্তি এবং আইন-শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা: অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

আপডেট টাইম : ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫