ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল

সিটিজেন প্রতিবেদকঃ কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হোক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক স্বাধীনতার প্রতীক শহীদ আসাদের ৫৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

এদিন মির্জা ফখরুল বলেন, ‘গতকাল এক সাক্ষাৎকারে বলেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। এর কারণ আছে। বর্তমান সরকারের কিছু কিছু বিষয়ে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা পালন করতে পারছে না। বিএনপির আশা নিরপেক্ষতা পালন করবেন ড. ইউনূসের সরকার। দেশের সংকট মোকাবিলায় তারা কাজ করবেন।’

নানা রকম তর্ক-বিতর্ক হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘পট পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় দেশের জনগণ৷ মৌলিক অধিকার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা হোক সেটাই তারা চান। নির্বাচন দ্রুত হোক। কেন না ১৫ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিতে চান।’

নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা করে তিনি বলেন, ‘কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই। অন্তর্বর্তী সরকারের কাছে নানা রকম প্রত্যাশা আছে মানুষের। কিন্তু সেরকম কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।

ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনৈতিক দলের সবাই নির্বাচন হওয়ার ব্যাপারে একমত। সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলছে, তাহলে কি চার-পাঁচ বছর অপেক্ষা করবো? তাহলে তো জনগণ ভোট থেকে বঞ্চিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই, নির্বাচন হোক: ফখরুল

আপডেট টাইম : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫